Tuesday , 5 April 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
April 5, 2022 8:20 am
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মােট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

এ সময় জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। ছেলেদের থেকে মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। বেশি পাস করেছে মেয়ে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ। আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে। কীভাবে রিভিউয়ের জন্য আবেদন করতে হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল বলেন, আমাদের তিনটি কমিটির মাধ্যমে পরীক্ষা বাস্তবায়ন করেছি। আমাদের প্রথম থেকেই লক্ষ্য উদ্দেশ্য ছিল শতভাগ সুন্দর ও সচ্ছ পরীক্ষা উপহার দেওয়া। আমাদের সংশ্লিষ্ট সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই পরীক্ষাকে শতভাগ সুন্দরভাবে শেষ করার জন্য। আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ