Saturday , 7 March 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খুব শিগগিরই পতনের মুখে কিউবা সরকার: ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
March 7, 2026 12:35 am

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কিউবার সরকার খুব শিগগিরই পতনের মুখে পড়তে পারে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘কিউবা দ্রুত পতনের দিকে যাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে খুবই আগ্রহী।’ তিনি জানান, বিষয়টি তদারকির দায়িত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া হয়েছে।

তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার প্রশাসনের প্রধান মনোযোগ ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের দিকে। তিনি বলেন, ‘আমরা এখন ইরান ইস্যুতেই বেশি মনোযোগ দিচ্ছি। এরপর কিউবার বিষয়টি দেখা হবে। প্রায় ৫০ বছর পর তারা সমঝোতার জন্য প্রস্তুত।’

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই মন্তব্য যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের সম্ভাব্য নতুন মোড়ের ইঙ্গিত দিতে পারে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

হেলিকপ্টার দিয়ে ছাত্রজনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা : এ্যানি

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

কক্সবাজার সৈকত থেকে তোলা হলো সেই তিমির কঙ্কাল

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১০ সিটির মেয়রকে গতি বাড়াতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী

ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক

বিএনপির আগামীকালের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর