Thursday , 24 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক
Newsdesk
April 24, 2025 2:46 pm

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। এ নিয়ে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং আরও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। রাতভর গাজায় হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩০৫ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১০৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯২৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান রিজভীর

নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে পাচার ১.৬৮ কোটি টাকা! আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বদিউরকে দুদকের তলব

হাসিনাসহ বেশ কিছু আসামির তদন্ত কাজ প্রায় শেষ: চিফ প্রসিকিউটর

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

রেলস্টশন-বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল