Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বিশ্বের কোনো শক্তিই ইরানের কাছ থেকে হরমুজ ছিনিয়ে নিতে পারবে না

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 2:44 pm

অপরাধচিত্র ডেস্ক: বিশ্বের কোনো শক্তিই ইরানের মালিকানা থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ছিনিয়ে নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আলী আকবর বেলায়েতি বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরানের মালিকানা থেকে হরমুজ প্রণালীকে কেড়ে নিতে পারবে না।

ইরানের এই সাবেক শীর্ষ কূটনীতিক আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির (আল্লাহ তাকে রক্ষা করুন) সাহসী ও দূরদর্শী কমান্ডে এই প্রণালীটি ইরানের সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে। এটি ৪০ দিনের যুদ্ধের একটি মূল্যবান অর্জন।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের বিকল্প রুট ব্যবহার করা ট্যাংকারগুলোর ওপর হামলা চালায়। এরপর হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে ইরানের হুমকি দেওয়ার ক্ষমতা খর্ব করার লক্ষ্য নিয়ে দেশটির ওপর নতুন দফায় হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানও পারস্য উপসাগরে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। এর মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটি ও লক্ষ্যবস্তুও রয়েছে বলে দাবি করেছে তেহরান।

 

সর্বশেষ - রাজনীতি