Wednesday , 27 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গুরুতর অভিযোগ নায়িকা পলির বিরুদ্ধে, থানায় জিডি প্রযোজকের

প্রতিবেদক
Newsdesk
March 27, 2024 2:05 pm


বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি।

এই নায়িকার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। এই প্রযোজককে প্রাণে মেরে ফেলাসহ এসিড মারার হুমকি দিয়েছেন পলি, এমনটাই সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন জেনিফার। গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার। জিডি নং ১৪৯৮।

জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেছেন—২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুমান ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইং রুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে প্রাণে মেরে ফেলাসহ অ্যাসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়।

হঠাৎ পলি আপনাকে হুমকি দিয়েছে কেন, জানতে চাইলে সংবাদমাধ্যমকে জেনিফার বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলি। অভিযোগ প্রসঙ্গে পলি বলেন, ছোট একটু ঝামেলা হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে।

২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন।

অন্যদিকে, উপস্থাপক, প্রযোজক, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী তাহেরা ফেরদৌস জেনিফার। সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তিনি। সিনেমাটি ২০২২ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য: জানে না কেউ

সবার অধিকারের কথা বলে অধিকার বঞ্চিত সাংবাদিকেরা: সুমা রাণী কর্মকার

সেনা মোতায়েন চেয়ে ইসির চিঠি

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ৪ জনের মৃত্যু

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো বিমান

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর