Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শাকিবের নায়িকা ইধিকা পালের নতুন চমক

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 3:22 pm

অপরাধচিত্র ডেস্ক: কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান। সেই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে এই সময়ের ব্যস্ত এই নায়িকার। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং শুরু করলেও, এবার তাকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে ছোটপর্দায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায় ইধিকার জাদুকরী উত্থান সত্যি দেখার মতো! বাণিজ্যিক ও সমসাময়িক বাংলা চলচ্চিত্রে নিজের সহজাত অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার আবারও ছোটপর্দায় ফেরা নিয়ে চমক দেখাতে চলেছেন আবেদনময়ী এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, আসন্ন মহালয়া উপলক্ষে দেশের একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে এই গ্ল্যামারাস অভিনেত্রীকে। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী কিংবা সংশ্লিষ্ট চ্যানেল এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও শোনা যাচ্ছে, এই প্রজেক্টের প্রাথমিক আলোচনা নাকি চূড়ান্ত!

ছোটপর্দা থেকে বড়পর্দায় জনপ্রিয়তা খুব দ্রুতই হয়েছিল অভিনেত্রী ইধিকা পালের। বড়পর্দায় থিতু হলেও ছোটপর্দার প্রতি রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই আবার এ বছর ছোটপর্দায় দেখা যাবে তাকে। তবে কোনো ধারাবাহিকে অভিনয় করার মতো সময় তার নেই বলে জানা গেছে।

শুধু মহালয়াই নয়, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও ইধিকাকে দেখা যাবে। তবে কোনো বিষয়েই এখনো মুখ খোলেননি নায়িকা। শুভেন্দুর মহালয়ায় দেবীরূপে তার এই আগমন ঘটে কি না, তা সময়ই বলে দেবে!

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যা বললেন মুজিবুল হক চুন্নু

Author of 200 Books: ‘I love Writing’

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না— ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

রাস্তা নির্মাণের ব্যয় কমাতে হবে : সড়ক উপদেষ্টা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন