Friday , 24 November 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজশাহী রংপুর বিভাগের ৬৯ আসনের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
November 24, 2023 12:12 am

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বাদ পড়েছেন বর্তমান কয়েকজন এমপি। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্লামেন্টারি বোর্ড আজকে দুটি বিভাগ রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি, মোট ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করব আনুষ্ঠানিকভাবে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সভা মূলতবি।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কতজন বাদ পড়েছেন জানতে চাইলে তিনি বলেন, কয়জন বাদ পড়েছে তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তাঁর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতে তিনি বক্তব্য দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য ১৮ নভেম্বর থেকে শুরু করে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যার মধ্যে অনলাইনে ১২১ জন মনোনয়নপত্র কিনেছেন। এতে দলটির কোষাগারে জমা হয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। পরে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

আটপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাদ্যগুদাম ঘিরে অদৃশ্য সিন্ডিকেট কৃষক বঞ্চিত, মিলার-ডিলার-দালালদের দাপটের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

বৃত্তাকার নৌপথ : ১২২ কোটি টাকা খরচের পর ব্যর্থ, এখন আবার নতুন করে চালুর উদ্যোগ

সাতক্ষীরার তালায় সরকারি চাল বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ