Wednesday , 20 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৬ বছর পর রাষ্ট্রীয় অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিবেদক
Newsdesk
November 20, 2024 7:41 pm

নিজস্ব প্রতিবেদক :

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২১ নভেম্বর বিকাল তিনটায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। ২০১৮ ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া।

এর আগে সশ্বস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে সশ্বস্ত্র বাহিনী বিভাগ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনা বাহিনী চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, উনারা স্বস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে এই আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তফসিলের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

গোয়েন্দাদের প্রশ্ন এমপি আনারের ফোন চালাচ্ছিলো কে

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না : ওবায়দুল কাদের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: কমিশনার

একনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন: ডিএমপি কমিশনার

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত