Thursday , 30 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ ঢাকায় গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 30, 2025 5:08 pm

নিজস্ব প্রতিবেদক : 

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ আ.ফ.ম ফুয়াদকে গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের প্রতিনিধি হিসেবে রাজৈর ও মাদারীপুর সদর এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আ.ফ.ম ফুয়াদ রাজৈর থানায় ভাংচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। গুলশান থানায়ও তার নামে মামলা রয়েছে বলে জানা গেছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত