Monday , 12 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাগর-রুনি হত্যার বিচার করবে বিএনপি

প্রতিবেদক
Newsdesk
February 12, 2024 1:56 pm


নিজস্ব প্রতিবেদক :

সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচার না হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি।

সোমবার বেলা ১২ টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরুলেও সঠিক তদন্ত শেষ করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বারবার সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও সুফল মেলেনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাগর-রুনি হত্যা মামলার সুষ্ঠু বিচার করা হবে।

তিনি আরও বলেন, ১০৫ বার তদন্ত রিপোর্ট দাখিলের সময় পরিবর্তন হয়েছে। নানা আলামত সংগ্রহ করা হলেও তদন্তের সুরাহা হয়নি। বিদ্যুৎ খাতসহ সরকারের দুর্নীতি আড়াল করতেই সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হচ্ছে না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১৫ বছরে সাংবাদিক নির্যাতনের ঘটনার সাথে ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যার বিচার চায় বিএনপি। আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে, বিএনপি ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত