Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি

প্রতিবেদক
Newsdesk
July 22, 2026 7:51 pm

স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ভক্তদের মনে একটাই প্রশ্ন— কবে নাগাদ জাতীয় দল থেকে পাকাপাকিভাবে বিদায় নেবেন তিনি?

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল কি না—তা নিয়ে গুঞ্জন চললেও, তিনি নিজে এখনো এ বিষয়ে মুখ খোলেননি। শিরোপা নির্ধারণী মাচের পর তিনি মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও অবসরের প্রসঙ্গ তোলেননি, কেবল হারের হতাশা প্রকাশ করেছেন।

অনেকের দাবি, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তবে টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ঘনিষ্ঠ মহলে এমন কোনো কথা বলেননি যে বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেবেন। তাই এই ফাইনালটিই তার শেষ ম্যাচ—এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। আগামী সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, সেই বিরতির সময়ই মেসির ভবিষ্যৎ পরিকল্পনা বা আনুষ্ঠানিকভাবে বিদায়ের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

এদিকে, আর্জেন্টিনার মাটিতে স্পেনের বিপক্ষে একটি বিশেষ ম্যাচ আয়োজনের মাধ্যমে মেসিকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি। আর্জেন্টিনার রেডিও মিত্রে–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন।

যদিও টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিশ্বকাপ হারের হতাশা কাটিয়ে ঠান্ডা মাথায় এবং নিজের শারীরিক ফিটনেস বিবেচনা করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাবেক দুই মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১০

খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড

আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

‘২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়’

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

Share via
Copy link