Saturday , 28 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭৫ জন বহিষ্কার

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 10:24 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে ৭৫ জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি কেন্দ্রসহ মোট ১৭টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন ১৭৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে ৭৫ জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার।

এবারের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় হয়। এছাড়া, অনিবার্য কারণে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অপারগ হলে, তাদের বিকল্প হিসেবে আরও ৫ জন ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হয়ে।

সর্বশেষ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮ জন আইনের শিক্ষার্থী। এছাড়া গতবারের লিখিত পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ প্রাপ্ত হতে হয়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: অস্ত্র ও গুলিসহ আরসার ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়ায় নতুন মোড়

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নতুন মামলায় গ্রেফতার ইনু-মেনন-দীপু

সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

কোটা আন্দোলন : রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের