Monday , 11 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আরপিওতে সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির প্রাথমিক সিদ্ধান্ত ইসির

প্রতিবেদক
Newsdesk
August 11, 2025 4:50 pm

নিজস্ব প্রতিবেদক :

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর ফলে কমিশন চাইলে সেনা, নৌ ও বিমানবাহিনীকে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে।

সোমবার (১১ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ানোর চিন্তা করছে কমিশন।

এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানার খসড়া নিয়ে আপত্তি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে।

 

 

 

সর্বশেষ - জেলার খবর