Wednesday , 23 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে : শ্রম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
July 23, 2025 4:32 pm

নিজস্ব প্রতিবেদক :

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে তিনি এ কথা জানান।

এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাশাপাশি দগ্ধদের সু-চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনাকে সমগ্র জাতির জন্যই অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি নিহত এবং আহত সকল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ সব রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অতি দ্রুত সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম (বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স এর সমন্বয়ে গঠিত) ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

ভবিষ্যতে এ জাতীয় মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে করণীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে স্কুলের ছাত্র, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, যারা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।

উপদেষ্টা হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গেলো বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

‘আওয়ামী লীগ কয়েকদিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে’

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান

শেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে ‘ভেটেরানস বাংলাদেশ’র আত্মপ্রকাশ