Tuesday , 11 March 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 8:45 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে দেশটি।

মঙ্গলবার (১১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ২০১২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং গ্যাসের মজুদ অনুসন্ধানে অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ভোলায় আরও পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে।

গ্যাজপ্রমের এই উদ্যোগের প্রশংসা করে প্রধান উপদেষ্টা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য উন্মুক্ত।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খোজিন দুই দেশের সাধারণ ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি জানান, ২০২৪ সালে বাংলাদেশে রাশিয়ার গমের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে বাংলাদেশ মিশরের পর রাশিয়ান শস্যের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত জিটুজি চুক্তির আওতায় ৬ লাখ ২৩ হাজার টনসহ মোট ২৩ লাখ টন রাশিয়ান গম বাংলাদেশে এসেছে।

বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশকে ৩০ হাজার টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। এছাড়া কৃষি ও জাহাজ নির্মাণ খাতে কর্মসংস্থান বৃদ্ধির ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য রাশিয়ার ভিসা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ মাসে ইস্যু করা ভিসার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেড়েছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত