বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৬, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চাকরি যাওয়ার পর এবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউর সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন। তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর সেপ্টেম্বরে শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচিলক রাসেল রনি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। নয় মাসের মধ্যেই গেল ৯ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করা হয়।

আগস্টের মাঝামাঝিতে ফেসবুকে তার একটি ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি। তখন অর্থ মন্ত্রণালয় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬০

পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না : সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩

সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

হরতালে কিছু ঘটবে না, নগরবাসী আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : নৌ পরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএমImage not found

মামলা হয়নি, অনিশ্চয়তার মুখে ইমরান খান হত্যাচেষ্টার তদন্ত

রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই