Saturday , 15 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আটক ২৪ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 8:54 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে।

তাদের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, জেলেরা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরকান আর্মির হাতে আটক হাওয়া জেলেদের ফেরত আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী

বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী

আসামির তালিকায় চার মৃত ব্যক্তি, বরিশালের মামলা ঘিরে বিতর্ক

এনবিআরের বদরুন নাহার ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

ষড়যন্ত্র করলে ভারতের বিষদাঁত ভেঙে দেয়া হবে: চরমোনাই পীর

ইফতার বিতরণ: শিবিরের আয়ের উৎস জানতে চাইলেন ছাত্রদল সা. সম্পাদক

রেলের ভাড়া কোনোভাবেই বাড়বে না: রেলমন্ত্রী

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল