Friday , 27 March 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
March 27, 2026 8:39 pm

খাগড়াছড়ি প্রতিনিধি : 

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক সংগঠক নিহত হয়েছেন। নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে শান্তিপুর দিক থেকে মোটরসাইকেলে এসে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে ব্রাশফায়ার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদরের পার্ক সাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সংগঠক অমর চাকমা অভিযোগ করে বলেন, “প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এ হামলার জন্য দায়ী”।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে”।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল জানান, গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, সূতকর্মা পাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, বিষু ও চাংক্রান উপলক্ষে মেলার প্রস্তুতি চলছিল। আগামী ১ এপ্রিল থেকে মেলা শুরু হওয়ার কথা রয়েছে। নিহত নীতিদত্ত চাকমা মেলার প্রস্তুতির কাজেই সেখানে অবস্থান করছিলেন।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক পিপি আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ

৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ

পৌনে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

মালিবাগে সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রায় বহাল রাখায় আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

নির্যাতিত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করবে ‘জার্নালিস্ট ফর জাস্টিস’