Wednesday , 12 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাইবান্ধায় ইজিবাইক চালকদের বিক্ষোভ : ৯ দফা দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 2:45 pm

অপরাধচিত্র প্রতিনিধি (গাইবান্ধা):  গাইবান্ধা পৌরসভায় ট্রেড লাইসেন্স ও প্লেটের নামে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের কাছ থেকে অনিয়মতান্ত্রিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজপথে নেমেছেন চালকরা। লাইসেন্স ও নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আওতায় নেওয়াসহ ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
১২ আগস্ট বুধবার দুপুরে জেলা শহরের কেন্দ্রস্থল ডিবি সড়কের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং ফুলছড়ি উপজেলা যৌথভাবে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
কর্মসূচিকালীন আন্দোলনকারীরা প্রধান সড়কে প্রায় ৩০ মিনিট অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রখর রোদের তীব্র গরমের মধ্যে সড়ক আটকে থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বিক্ষোভের পর একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, ফুলছড়ি উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা ইউনিয়নের সভাপতি আফরুজা আব্বাস, সদর উপজেলার সহসভাপতি আনারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লাভলু মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গাইবান্ধা পৌরসভা ট্রেড লাইসেন্স ও নম্বর প্লেট দেওয়ার অজুহাতে অটোরিকশা ও ইজিবাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে। অনিয়ম বন্ধের বিষয়ে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
বক্তারা তাদের মূল দাবিতে উল্লেখ করেন, ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স, নম্বর নিবন্ধন ও রুট পারমিট পৌরসভা নয়, বিআরটিএর অধীনে দিতে হবে। একই সাথে দেশে চলমান অসহনীয় লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অবিলম্বে পৌরসভার এই অবৈধ কার্যক্রম বন্ধ না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন চালক নেতারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আনার হত্যা মামলায়: মোস্তাফিজুর ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক

সেনাবাহিনীর নেতৃত্বে মোহাম্মদপুরে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪৫

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব নিজেদেরই কাঁধে নিতে হবে: হাসনাত

ডিবির সাবেক প্রধান হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন যাতে বিলম্ব হয়, সে জন্য উছিলা দেওয়া হচ্ছে: ড. মোশাররফ

ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা