Wednesday , 30 September 2026 |
শিরোনাম:

মির্জাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, জনসংযোগে আলোচনার কেন্দ্রে ফিরোজ আলম গোলদার

মাদকের অন্ধকার সাম্রাজ্য: ধ্বংস হচ্ছে প্রজন্ম, আড়ালে কারা গড়ছে অবৈধ সম্পদের পাহাড়?

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সৈয়দপুরে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা: বিদ্যালয়ে ঝুলছে তালা

প্রতিবেদক
Newsdesk
September 30, 2026 6:26 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব ,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে দায়িত্বে চরম অবহেলার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় দুটিতে তালা ঝুলছে। এতে বিপাকে পড়েছে শত শত কোমলমতি শিক্ষার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা

কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ। বিভাগীয় মামলার আওতায় আসা শিক্ষকরা হলেন-হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ এবং লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। এ ছাড়া দুই বিদ্যালয়ের আরও ছয় শিক্ষক রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় দুটিতে দীর্ঘদিন ধরে শিক্ষকরা অনুপস্থিত থাকেন এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর দুই বিদ্যালয়ের ১১ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে পাননি। শ্রেণিকক্ষগুলোও তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তদন্তে দেখা যায়, ১১ জনের মধ্যে তিনজন শিক্ষক বৈধ ছুটিতে ছিলেন। তাদের বাদ দিয়ে দুই প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলা করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা হয়েছে।টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, প্রথমে ১১ শিক্ষককে শোকজ করা হয়েছিল।

তদন্তের পর ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ে তালা থাকায় পাঠদান বন্ধ রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত শিক্ষকদের শাস্তি নিশ্চিত করে বিদ্যালয়ে পাঠদান চালুর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে: সেলিমা রহমান

সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

গোলাগুলি চলছেই, আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা

এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

মাদক পাচারের অভিযোগে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্য প্রত্যাহার

পাঁচ বিভাগে বার্ন ইউনিট করার কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রিসভায় আসছে রদবদল, যোগ হচ্ছে নতুন মুখ !

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ