Tuesday , 4 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
November 4, 2025 5:38 pm

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।

নিহতরা হলেন- অটোরিকশা চালক খোকন (৪৬), যাত্রী মো. সুমন (৩৩), শাহাদাত হোসেন (৩৬) এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়।

এতে অটোরিকশা চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শাহীন মিয়া।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত নেবে বোর্ড, তামিমের কাঁধে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগ

মিয়ানমার থেকে ফের মর্টারশেল পড়ল বাংলাদেশে, সীমান্তে আতঙ্ক

দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজের আহ্বান

৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, ৯ দিনের শোক

যশোরের সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত