Tuesday , 14 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 4:50 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ‘৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আসে দুদকে। পরে ফাঁদ পেতে ঘুষ লেনদেনের ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে মিরানার মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়, সেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

এ পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী তার বিরুদ্ধে একটি ফাঁদ মামলা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মরজির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

‘যুক্তরাষ্ট্রের আধিপত্য ভারতের আধিপত্য ঠেকাতে পারে না’: আনু মুহাম্মদ

কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

নতুন সরকারের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ

১ সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, কমানো হবে পাসপোর্ট ফি

শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ লুটের মহোৎসব থার্ড টার্মিনালে

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না