Thursday , 30 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের’ দাবিতে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক
Newsdesk
January 30, 2025 4:36 pm

নিজস্ব প্রতিবেদক :

‘সাত কলেজের’ সঙ্গে না থেকে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের কিছু শিক্ষার্থী।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কলেজটির মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা অনশনে বসেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে এবং এখনো সেখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

শিক্ষার্থীদের দাবিগুলি হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, অন্যথায় শিক্ষার্থীদের শতভাগ আবাসিক খরচ বহন করা; ২০২৪-২০২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দু’টি বিষয়, আইন এবং সাংবাদিকতা, সংযোজন করা; অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষাদান নিশ্চিত করার জন্য গবেষণাগার নির্মাণের উদ্দেশে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জামায়াত নেতার ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল, নৈতিক স্খলনের অভিযোগে রুকন পদ স্থগিত

জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে জমি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ, ২০ পরিবারের টাকা পাওনার দাবি

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলো সিটি, পিএসজি

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

রুবেলের মৃত্যুর গুজব, মামলার হুমকি সোহেল রানার

তিন জবানবন্দিতে অপ্রতিম হত্যার রোমহর্ষক বিবরণ

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ চান পাম্প মালিকরা

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী