Saturday , 10 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুঁজিবাজারে মূলধন কমেছে ৮ হাজার ৬৫৪ কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
May 10, 2025 1:36 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পতনের মধ্যে দিয়ে (৪ থেকে ৮ মে) লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৫৪ কোটি ৬৪ লাখ টাকা।

শনিবার (১০ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৪৩ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে ১ হাজার ৮২০ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১৯.৯১ পয়েন্ট বা ১.৮২ শতাংশ কমে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৭.৪৪ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১২৪ কোটি ৮১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। শেয়ার লেনদেন হয়নি ২৩টি কোম্পানির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১০১.৪৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.০০৬ শতাংশ কমে ১১ হাজার ৬৭২ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.৭৩ শতাংশ কমে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে, সিএসআই সূচক ১.৬০ শতাংশ কমে ৮৮৩ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) শূন্য শতাংশ থাকায় ১ হাজার ৯৮৩ পয়েন্ট অপরিবর্তিত আছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৩ হাজার ২০২ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৭৩১ কোটি ৪৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫২৯ কোটি ৮৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৬৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি ২২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে সরকারি আদেশ তোয়াক্কা না করে নদী দখল ও অবৈধ বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪

পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ

পারমাণবিক আলোচনার আগে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

ষড়যন্ত্র করলে ভারতের বিষদাঁত ভেঙে দেয়া হবে: চরমোনাই পীর

নোয়াখালীতে বাস চাপায় নিহত ৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ