Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

এবার দক্ষিণ সিটিতে ডেঙ্গুর প্রকোপ কম: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
Newsdesk
August 20, 2026 3:25 pm

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, গতবারের তুলনায় এবার ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গুর প্রকোপ কম রয়েছে। আমরা জরিপ করেছি এবং পরবর্তীতে অ্যাকশনে গিয়েছি। এ পর্যন্ত বহু কর্মসূচি পালন করেছি। অনেকাংশেই ডেঙ্গু কমে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরবাসীকে আহবান জানিয়ে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আপনারা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না। আপনাদেরকে সচেতন থাকতে হবে। গ্রিন সিটি গড়ে তুলতে হলে গাছ লাগাতে হবে। একই সঙ্গে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।’

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন নিয়ে তিনি বলেন, ‘পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় সফলভাবে ইপিআই কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতায় আমরা ১৭টি ওয়ার্ডেও এই কলেরা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীর চর এলাকাকে এই ক্যাম্পেইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এক বছরের মধ্যে এসব এলাকার মানুষকে ২ ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি টিকাদানের পাশাপাশি নিরাপদ পানির সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর নজরদারি ব্যবস্থার সমন্বয়ে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সম্ভব।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পিটার জর্জ এল মাইস, ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান প্রমুখ।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

জয়পুরহাটে ব্যবসায়ীকে হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস পর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এবারে ‘ডিম থেরাপি’! সংসদে তুমুল বিশৃঙ্খলা

৫২ বছরে পা রাখলেন কিংবদন্তি শচীন

জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: ফখরুল

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা

এমপি আনার হত্যা : ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Share via
Copy link