Wednesday , 12 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

প্রতিবেদক
Newsdesk
February 12, 2025 7:06 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীদের হামলায় চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে কর্মবিরতির পালন করছেন চিকিৎসকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তাদের দাবি, শেখ হাসিনার মদদপুষ্ট পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কাজে ফিরে যাবেন না।

চিকিৎসক ও কর্মচারীরা জানিয়েছেন, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার ফিরিয়ে আনা হলে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বর রুমে জড়ো হয়েছিলেন চিকিৎসকরা। সে সময় চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিংয়ের কর্মীরা আউটডোর ও টিকিট কাউন্টার বন্ধ করে দেন। তারা মিছিল নিয়ে ৪০২ নম্বর রুমের সামনে যান এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

হামলাকারীরা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আজ চিকিৎসকদের অবস্থান কর্মসূচি ছিল। সেখানে পরিচালক চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও আউটসোর্সিংয়ের লোকদের দিয়ে হামলা করিয়েছে। বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক আহত হয়েছেন। এমনকি কয়েকজন চিকিৎসককে রুমে আটকে রেখেছেন। আমরা এই ফ্যাসিস্ট দীন মোহাম্মদ ও জয়েন্ট ডিরেক্টর বদরুলের পদত্যাগ চাই।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় অপরাধচিত্র সম্পাদকের স্ত্রীর মৃত্যু

বিমানের বহরে যুক্ত হবে আরও ৩২ এয়ারক্রাফট: এমডি

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের চাপ দিচ্ছেন: আসিফ মাহমুদ

কক্সবাজারে আরাকান আর্মির পোষাকসহ আটক ৩

শিশু আয়ানের মৃত্যু: ৭ দিনের মধ্যে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ

বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না: গভর্নর

মির্জাগঞ্জে ৬ পিস ইয়াবাসহ যুবক আটক

রাজনৈতিক পরিচয়ে নয়, গ্রেপ্তার করা হচ্ছে নির্দিষ্ট মামলায়

কর্মস্থলে ‘নাই’, বাসায় বসে ফাইল সই: সাটুরিয়ার শিক্ষা কর্মকর্তা জাকিরের রাজত্ব ঢাকায়!