Tuesday , 14 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 4:35 pm

নিজস্ব প্রতিবেদক :

জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানির লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ