Wednesday , 25 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
February 25, 2026 9:25 pm

নিজস্ব প্রতিবেদক :

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

‎এমপিও প্রসঙ্গে তিনি বলেন, তড়িঘড়ি করে এর আগে যাচাই বাছাই করেছে। সেটা আমরা দেখব, পর্যালোচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে।

সাত কলেজের বিষয়ে মন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। কমিটি করে পর্যালোচনা করা হবে। পরে এনিয়ে কথা বলব।

এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

 

 

সর্বশেষ - রাজনীতি