Monday , 16 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
September 16, 2024 5:12 pm


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী, তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় আঙ্গার আলী তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে আঙ্গার আলীর মরদেহ দেখতে পান রেশমা ও হাসিনা। তখন আঙ্গারকে সরাতে যান তারা। এতে তারা বিদ্যুৎতায়িত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রস্তাবিত বাজেট বাস্তব সম্মত গণমুখী : ওবায়দুল কাদের

মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেশ গড়ার পালা : প্রধানমন্ত্রী

স্থপতি রাজীব আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবি

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় বৃদ্ধা নারী নিহত

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের: ড. মুহাম্মদ ইউনূস

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট অনুষ্ঠিত

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি