Saturday , 12 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

প্রতিবেদক
Newsdesk
April 12, 2025 8:52 pm

নিজস্ব প্রতিবেদক :

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খায়রুল বাশার, এ কে এম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, ম হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান, সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ; সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক খুনের বিচার; সাংবাদিক সুরক্ষা আইন; ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল; গণমাধ্যমের ওপর থেকে সব ধরনের চাপ বন্ধের উদ্যোগ গ্রহণ; সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; গণমাধ্যমের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের উদ্যোগ এবং গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবি জানানো হয়।

সভার এক সিদ্ধান্তে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা এবং গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। সভার অন্য এক সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি বাতিল করে সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম।

সর্বশেষ - রাজনীতি