রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পর্যটকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাবনী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসা লাশ দুটি উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ডের কর্মীরা। তবে তাদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘বেলা ১১টার দিকে লাবনী সৈকতে ভাসমান অবস্থায় এক নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। পুরুষের বয়স আনুমানিক ৩৫ ও নারীর বয়স ৩০ বছর হবে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের পরিচয় এখনও মেলেনি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তারা যদি পর্যটক হয়ে থাকেন, তাহলে কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’

সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সৈকতে দুই জনের লাশ ভাসতে দেখে সি সেফ লাইফ গার্ডের ডিউটি টিমের সদস্যরা উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে জানান। ধারণা করা হচ্ছে, তারা পর্যটক হতে পারেন। তবে পুরোপুরি নিশ্চিত নয়।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান

বনের জমিতে রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের জমিদারি : দিনদিন সরকারী বনায়ন নিশ্চিহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

গ্যাসের সমস্যা অনেকটাই কেটে গেছে : জ্বালানি প্রতিমন্ত্রী

একনেকে ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

কুষ্টিয়ার ঘটনা ‘মব’ নয়, এটি পরিকল্পিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

১০ দিনের মধ্যে দূর হবে ভোজ্যতেলের সংকট: বাণিজ্য উপদেষ্টা