রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে আজ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচনে ওসিরা কারও প্রতি ‘ইনক্লাইন্ড’ (অনুগত বা পক্ষপাতদুষ্ট) হতে পারে, এ বিবেচনাতেই তাদেরকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি ইনক্লাইন্ড (অনুগত) হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। এজন্যই তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে।

আসাদুজ্জামান কামাল বলেন, আপনারা দেখেছেন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত কীভাবে অগ্নিসন্ত্রাস করেছে। খাগড়াছড়িতে একটা ট্রাক যাচ্ছিল, আমাদের যে কনভয় ছিল, সেখান থেকে ট্রাক ড্রাইভার কিছুটা পিছনে পড়ে গিয়েছিল। সেখানে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দেয়া হয়। সে সময় ট্রাকে থাকা দুজনের মধ্যে একজন নেমে যেতে পেরেছিল, আরেকজন তখন নামতে পারেনি। ফলে তার শরীরে পেট্রোল লেগে আগুনে পুড়ে যায়। এখান থেকে বার্ন ইউনিটে আসার পর সেখানে মারা যায়।

তিনি বলেন, ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন ঠিক একই কায়দায় অগ্নিসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। তারা সে সময়েও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছে, এবার ঠিক সেরকমই তারা চাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণ বিএনপি-জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে কারণে তারা নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে। নির্বাচনে জয়লাভ করতে পারবে না, বিষয়টি তারা সুনিশ্চিত হয়েছে। এ অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা বুঝতে পেরেছে আর গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না তারা। আমরা দেশের জনগণও কিন্তু বসে নেই, আপনারা দেখছেন যেখানেই এ ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: পাটওয়ারী

৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে ম্যানইউ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

কুমিল্লায় ২ ভাই হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

খেলাপি ঋণ ছাড়িয়েছে দুই লাখ ১১ হাজার কোটি টাকা

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন সাধারণ সম্পাদক জুয়েল

ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন