সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আরো নামতে পারে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২২, ২০২৪ ১:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন জায়গায় আট ডিগ্রির নিচে নেমে এসেছে তাপমাত্রা। শীতের প্রকোপ বাড়িয়ে তাপমাত্রা আরো নামতে পারে, দুইদিনের মধ্যে হতে পারে বৃষ্টিও।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আর এদিন রাতে তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রি নেমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁর বদলগাছিতে। দুই জায়গাতেই নেমেছে ৮ দশমিক ১ ডিগ্রিতে। আর ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ১ ডিগ্রিতে।

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, আরো কয়েকদিন তা চলমান থাকতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে।

এসব জেলার মধ্যে রয়েছে- যশোর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা।

এদিকে বুধবার দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বিভাগগুলো হলো- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম।

এছাড়া মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশেই ঘন কুয়াশা থাকতে পরে, ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন : নাহিদ ইসলাম

চেয়ারম্যান আজিজুলেই ডুবছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

হত্যা মামলায় : হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে

‘জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর নির্দেশনা দেওয়া হবে’

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ১১ জন

দুর্বল হয়েছে গভীর নিম্নচাপটি, সারাদেশে বৃষ্টি অব্যাহত