Saturday , 27 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বঙ্গোপসাগরে অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

প্রতিবেদক
Newsdesk
January 27, 2024 1:09 pm

কক্সবাজার থেকে জাফর আলম :

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে দস্যুতাকালে অভিযান চালিয়ে ৬ জনকে আটকের দাবী করেছে র‍্যাব-১৫। এসময় দস্যুদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় কক্সবাজার ফিশারিঘাটে এক ব্রিফিংয়ে র‍্যাব-১৫ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত জলদস্যু পেকুয়ার আবছার উদ্দিন বুধুর ছত্রছায়ায় দস্যূতা করতে নামে ৬ জনের দলটি।

সাজ্জাদ হোসেন বলেন, গেলো ২১ জানুয়ারি ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া একটি ডাকাত দলের খবর পান তারা। এর মধ্যে ২২ জানুয়ারি একজন জেলে ডাকাতির শিকার হয়ে র‍্যাবের কাছে অভিযোগ করেন।এরপর ২৫ জানুয়ারি রাতে বঙ্গোপসাগরের বাঁকখালী মোহনায় অভিযানে যায় র‍্যাব। প্রযুক্তি ব্যবহার করে দস্যুতাকালে ওই ৬ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩ টি ধারালো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।র‍্যাবের অধিনায়ক জানান, এই দস্যুদলের নেতৃত্বে ছিলেন পেকুয়ার আবছার উদ্দিন বুধু। যার নামে ৩০ টি মামলা রয়েছে। বুধুর ছত্র-ছায়ায় দস্যুতা করতে সাগরে নামেন এই দলটি।

এছাড়াও কুতুবদিয়ার ইসহাক,জালাল জলদস্যুদের গডফাদার। যাদের নামেও রয়েছে ১০ টি করে মামলা। তারাই কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহ করে নৌকা, অস্ত্র দিয়ে দস্যুদলকে সাগরে পাঠায়।

র‍্যাব জানায়, আবছারের একটি ট্রলার নিয়ে সাগরের মাঝপথে এসে কালো কোম্পানির ট্রলার নামক একটি ট্রলার ছিনতাই করে এই দস্যু দল। মূলত ডাকাতিতে আবছারের সম্পৃক্ততা এড়াতে কৌশল হিসেবে ডাকাত দল এভাবে ট্রলার পরিবর্তন করে থাকে।র‍্যাবের এই অভিযানে আটকরা হলেন, মো: রহিম, মো: আল আমিন, রায়হান উদ্দিন, এরশাদুল ইসলাম, মো: মারুফুল ইসলাম ও মো: শফি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনেরই বাড়ি দিনাজপুরে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নগর ভবনে বিএনপিপন্থি দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে হুমকি

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ প্রধান

রিমালে ক্ষতিগ্রস্ত ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ: ত্রাণ প্রতিমন্ত্রী