Tuesday , 20 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

প্রতিবেদক
Newsdesk
February 20, 2024 7:28 pm


নিজস্ব প্রতিবেদক :

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তেলের নতুন এ দাম আগামী ১ মার্চ কার্যকর হবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাক্সফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি বিশ্ববাজারেও কমেছে সয়াবিন তেলের দাম। গত বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। এতে পণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদন বলছে, বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ বেড়েছে। এছাড়া প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান শক্তিশালী হয়েছে। ফলে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এসবের ফলে সিবিওটিতে সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৬৯৮ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিদেশ যাওয়ার পথে সাবেক ডিএমপি কমিশনারকে আটকে দিলো পুলিশ

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা কমছে

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

নগরকান্দায় এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে চরম অনিয়ম: পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

৫ কোটি টাকার মাদক ও মালামাল ফেলে পালালো পাচারকারীরা

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

সাংবাদিকদের কার্ড সংক্রান্ত জটিলতা, সমাধানে ইসিকে আল্টিমেটাম