Sunday , 17 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যশোরে আন্তঃজেলা গ্রিল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
March 17, 2024 5:45 pm


যশোর প্রতিনিধি :

যশোরে আন্তঃজেলা গ্রিল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) সকালে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

গ্রেফতার আসামিরা হলেন – আমজাদ হোসেন, আলী রাজ বিশ্বাস, হিটার রাজ, অপূর্ব, মন্টু এবং হৃদয় হোসেন আকাশ। গ্রেফতারকৃতদের সবার বাড়ি শহরের শংকরপুর ও টিবি ক্লিনিক মোড় এলাকায়।

প্রেস বিফ্রিং সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী মডেল থানার এসআই তাপস কুমারের নেতৃত্বে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের আনছার ক্যাম্প সংলগ্ন বিলপাড়া বড় পুকুর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় আমজাদ হোসেন আকাশসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তখন আল-আমিন ওরফে চোর আলামিনসহ আরও ৫/৬ আসামি পালিয়ে যায়।

এছাড়া গ্রেফতার ও পালিয়ে যাওয়া আসামিদের ফেলে যাওয়া ছয়টি অবিস্ফোরিত বোম সাদৃশ্য ককটেল, পাঁচটি জর্দ্দার খালি কৌটা, আটটি মার্বেল, দু’টি লাল রংয়ের কসটেপ, ১৭টি জালের কাটি, তিনটি প্লাস্টিকের স্যান্ডেল, তিনটি গাছি দা, তিনটি লোহার চাইনিজ কুড়াল এবং দু’টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার দিবাগত রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করা হয় এবং চুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

রাশিয়ায় ৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

১৩ নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে ফেরানো হলো দলে

চাঁদ দেখা গেছে, কাল রোজা

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার: আটক ৪ দালাল

মার্চে সড়কে ঝরলো ৫৩২ প্রাণ, সর্বোচ্চ মোটরসাইকেলে