Monday , 10 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দায়িত্ব পেয়ে বেনজীরের সাভানা ইকো রিসোর্ট ঘুরে দেখলেন ডিসি

প্রতিবেদক
Newsdesk
June 10, 2024 8:01 pm

গোপালগঞ্জ প্রতিনিধি :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের দায়িত্ব আদালতের নির্দেশে বুঝে নিয়েছেন রিসিভাররা (প্রশাসনিক কর্মকর্তারা)।

আদালতের নির্দেশে দায়িত্ব নেওয়ার পর সোমবার (১০ জুন) সকাল ১১টায় রিসিভাররা পার্কটি পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান।

সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে দুদক এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল পার্ক পরিদর্শনে আসেন।

দুপুরে প্রতিনিধি দলটি পার্কটির ভেতরে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, দুদক গোপালগঞ্জের উপপরিচালক মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহসিন উদ্দীন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা মৎস্য কর্মকর্তা বিজন মল্লিক এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (৮ জুন) সকাল থেকে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন পার্কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আপাতত পার্কটি বন্ধ থাকলেও শিগগিরই আদালতের নির্দেশনা নিয়ে পার্ক চালু করা হবে।

২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে প্রায় ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

সর্বশেষ - জেলার খবর