Sunday , 30 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাগুরায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
June 30, 2024 8:03 pm


মাগুরা প্রতিনিধি :

মাগুরায় বজ্রপাতে তামিম মোল্যা (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামে।

নিহত তামিম ঐ এলাকার আলম মোল্যার ছেলে। সে মাগুরা পলিটেকনিক্যাল কলেজে পড়াশুনা করতো। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল।

ওসি মেহেদী রাসেল জানান, রোববার দুপুরে আকাশে মেঘ জমলে বৃষ্টির আসার সম্ভাবনা ছিল। এ সময় মাঠে থাকা গরু আনতে যায় তামিম। একপর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে আহত হয় সে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ