Thursday , 26 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রতিবেদক
Newsdesk
September 26, 2024 4:13 pm

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহন করা বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান।

নিহতরা হলেন, সমেসঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তর (২৫), তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথী আক্তার (৩০), ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন- বাসটি মানিকগঞ্জের তারাশিমা গার্মেন্টেসের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশসহ এক পাশ পুরো দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি পাশের খাদে পড়ে গেছে।

এতে ঘটনাস্থলেই মারা গেছেন দুজন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস, পুলিশ ও হতাহতদের উদ্ধার করা হয়।

শিবালয় থানার ওসি এ আর আল মামুন বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, এ পর্যন্ত এই ঘটনায় ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মির্জাগঞ্জে তুচ্ছ বিরোধে ৭৫ বছরের বৃদ্ধ ও গৃহবধূকে মারধরের অভিযোগ

খাবারে অদৃশ্য বিষ, জনস্বাস্থ্য নিয়ে নতুন শঙ্কা  সয়াবিন তেল, চিনি ও দুধেও মাইক্রোপ্লাস্টিক।

চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রাষ্ট্রদূতকে তথ্য উপদেষ্টা

সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত : ওবায়দুল কাদের

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন