Wednesday , 30 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

প্রতিবেদক
Newsdesk
October 30, 2024 2:06 pm

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। একই সঙ্গে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না’।

এরপর ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের বিষয়ে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি।

একই বছরের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে বিচারিক আদালতে মামলা করলেন মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক

‘সম্প্রীতি নষ্ট করতে হিন্দু বাড়িতে আগুন’

দুদকের মামলায় সাবেক আইজি বেনজীরের বিচার শুরু

২৫২ টাকার ইলিশ ১৮০০! দেশি পরিচয়ে বিদেশি মাছের জমজমাট কারবার

এল নিনোর প্রভাবে তীব্র খরা শ্রীলঙ্কায়

আদালতে নির্ধারণ হবে আওয়ামী লীগের ভাগ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কঠোর পরিশ্রমে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে : আইজিপি

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি

শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

ইউএনওর বিরুদ্ধে অভিযোগ : স্কুলের রাস্তা দখলমুক্ত না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ