বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৩১ ডিসেম্বরের মধ্যে শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় যারা শহীদ ও আহত হয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সকল পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গণমাধ্যমকে জানান, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ

সাবেক আইজিপিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশে সৎ ও উন্নত মানের ডাক্তার তৈরি হোক : স্বাস্থ্যমন্ত্রী

পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান ফখরুলের

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল আর নেই

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা

মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২

বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফন