সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তাঁরা ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে মধ্যে সমাধান না হলে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে এসব কথা বলা হয়।

ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি পড়ে শোনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা গতকাল রাতে দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে আজ দুপুর ১২টার দিকে তাঁরা সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরেন।

উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ ও নিন্দা

বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না: রিজভী

মাঠে নেমেছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সাংবাদিক হত্যাচেষ্টায় সাবেক প্রতিমন্ত্রীসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবী হয়েও ছাত্রলীগে পদোন্নতি, এসি-ফ্রিজসহ থাকেন হলে

সরকারি চাকরিজীবী হয়েও ছাত্রলীগে পদোন্নতি, এসি-ফ্রিজসহ থাকেন হলে

বিএনপি জনগণকে সরকার পতনের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

মামলা হয়নি, অনিশ্চয়তার মুখে ইমরান খান হত্যাচেষ্টার তদন্ত