শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য এলাকায় যারা পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, এই দেশ সবার, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে আমি খুব দুঃখ পেয়েছি। এ সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এ সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি।

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জুস মেশিনে মিলল ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণ, যাত্রী আটক

বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে: সালাহউদ্দিন আহমেদ

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ ঘিরে হোটেল-মেসে চলছে তল্লাশি, গ্রেপ্তার ৪৪

উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে: চিফ প্রসিকিউটর

এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল সরঞ্জাম উদ্ধার

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স দেওয়া বন্ধ: প্রবাসী কল্যাণ মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলি, নিহত ১

‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে’