Monday , 24 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তপশিল ঘোষণা করতে হবে: সিইসি

প্রতিবেদক
Newsdesk
February 24, 2025 6:59 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যেই তপশিল ঘোষণা করতে হবে। তপশিল ঘোষণার কমপক্ষে দুই মাস আগে নির্বাচন করা সম্ভব নয়। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। প্রথমটা আগামী ডিসেম্বর মাসে অপরটি ২০২৬ সালের জুন মাসে। এদিকে ছয়টি সংস্কার কমিশন মিলে একটি ঐক্যমত্ত কমিশন গঠন করে দেওয়া হয়েছে তাদের মেয়াদ আগামী ৬ মাস।

তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা খুব জোরেসোরে কাজ শুরু করেছি। সেটা যাতে নির্বাচনই হোক আর স্থানীয় সরকার নির্বাচনী হোক। নির্বাচন কোয়ালিটিসম্পন্ন না হলে প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, ১৭ লাখ মৃত ভোটার তালিকায় আছে। এসব কবরবাসীকে ভোটার তালিকা থেকে কাটা হয়নি। এসব কাজ সম্পন্ন করা সময়ের ব্যাপার। আর জুন নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। জুনের ভোটার তালিকা দিয়ে জুলাই মাসে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। তারপরও সীমানা নির্ধারণ নিয়ে ৫০টির বেশি আবেদন জমা পড়েছে। আইনি জটিলতার কারণে এসব সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু অবাধ করতে হলে ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, এখন যারা বোমা মারছে আগামী ডিসেম্বর আসতে আসতে তারা একটা মেসেজ পেয়ে যাবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি শিগগিরই: মোস্তাফা জব্বার

ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি শিগগিরই: মোস্তাফা জব্বার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর ‘বন্দুকযুদ্ধ’: ট্রাইব্যুনালে টিপু হাওলাদারের স্ত্রীর সাক্ষ্য

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতার ইইডির ঢাকা মেট্রো জোনে পদায়নে তোলপাড়

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

‘নিরাপত্তা প্রহরীরা সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘনের সুযোগ নেই’

মে মাসেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার

রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়িত হয়েছে: প্রেস সচিব

চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না: আইজিপি

বাংলাদেশে বন্যায় প্রতিবছর ক্ষতি এক বিলিয়ন ডলার