সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তদন্ত সংস্থা।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে ওঠে এসেছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করেছে পুলিশের এই ৮ সদস্য।

চিফ প্রসিকিউটর বলেন, গত বছর ৭ অক্টোবর এই মামলার তদন্ত শুরু হয়ে ২০ এপ্রিল শেষ হয়েছে। ৯০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বিভিন্ন দালিলিক তথ্য তথ্য প্রমাণ এবং ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

তাজুল ইসলাম আরো বলেন, গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের পর এই প্রথম কোনও মামলার চার্জশিট দাখিল করা হলো। এখন ফরমাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে। ট্রাইবুনাল ১৫ দিনের মধ্যে পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পলাতক আসামিরা হাজির না হলে তাদের পক্ষে আইনজীবী নিযুক্ত করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

রামুর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান: আটক ৪

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশ দিলেন আপিল বিভাগও

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে: তারেক রহমান

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

বরগুনার উপকূলীয় সাগর ও নদীতে বেড়েছে ইলিশ আহরণের পরিমাণ

জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন: জামায়াত আমির