সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অভিনেতা ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, যা বললেন বাঁধন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৮, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই আন্দোলনের শহীদ রাজধানী মিরপুরের মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে আসামি হিসেবে নাম এসেছে অভিনেতা ইরেশ যাকের এর। তার বিরুদ্ধে হত্যা মামলার খবর সামনে আসতেই শোবিজ অঙ্গনে প্রতিবাদের ঝড়।

কথা বলছেন ছোট পর্দা, বড় পর্দা থেকে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। বিশেষ করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা কোনোভাবেই ইরেশ যাকেরের বিরুদ্ধে ‘হত্যা মামলা’র ঘটানাটি মেনে নিতে পারছেন না।

অনেকেই বলছেন অভিনেতা ইরেশ যাকের নিজেও জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সক্রিয় ছিলেন। রাস্তায় নেমেও আন্দোলন করেছেন। এই অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারকাদের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে সক্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

শুরুতেই হতাশা প্রকাশ করে বাঁধন লিখেন,“আমি জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি আর সবকিছুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই না। তবে কখনো কখনো নীরবতা যেন বিশ্বাসঘাতকতার মতো অনুভূত হয়। ইরেশ যাকের সবসময় সত্যের পাশে ছিলেন। ছাত্র আন্দোলনের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ছিলেন।”

এরপর বাঁধন বলেন,“৪ আগস্ট, যখন কারফিউ ঘোষণা করা হয়, আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সব রকমের বিপদের মাঝেও তিনি নিশ্চিত করেছিলেন যে আমি যেন নিরাপদে কালশি ফ্লাইওভারে পৌঁছাতে পারি — এক অনিশ্চিত সময়ে তিনি ভয়ানক ঝুঁকি নিয়েছিলেন। সেদিন রাতেই আমাদের গণভবনে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ইরেশ যাকের তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন— তিনি সত্যের পাশে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, চাপের কাছে নতি স্বীকার করেননি।”

ইরেশের নামে হত্যা মামলার বিষয়ে এই অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,“আজ তাকে (ইরেশ) হয়রানির শিকার হতে দেখে মন ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয় — আমরা আগেও দেখেছি যারা সত্যের পক্ষে দাঁড়ায় তাদের কীভাবে নিপীড়িত হতে হয়। তবুও, এটা এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক, বিশেষ করে এই সময়ে, যখন আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপদ ও ভালো দেশ গড়ে তুলছি।”

সবশেষে বাঁধন বলেন,“যারা সত্যের পাশে দাঁড়ায়, তাদের রক্ষা করা উচিত — নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি। আমরা তাদের পাশেও আছি, যারা এখনও আশাকে ছাড়েনি।”

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফিল্ম ক্লাবের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর সিকদার

অন্তর্বর্তী সরকার শহিদদের খুনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮

পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাইজেরিয়ায় বন্যাদুর্গতদের বহনকারী নৌকাডুবি, নিহত ৭৬

নাইজেরিয়ায় বন্যাদুর্গতদের বহনকারী নৌকাডুবি, নিহত ৭৬

৫ শতাংশ নারী মনোনয়নও মানেনি রাজনৈতিক দলগুলো

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে ৩ গুণ জরিমানা: সাখাওয়াত হোসেন

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবি-জবিতে বিক্ষোভ