Saturday , 31 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে মদ, গ্রেনেড আর গুলি উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
May 31, 2025 5:50 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে পুকুরে তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, গুলি এবং দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ মে) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্কের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ এই অভিযান পরিচালনা করে। অভিযানে পার্কের ভেতরের একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। এ সময় পানির নিচ থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে দেখা যায়, সেখানে রয়েছে ১০টি হ্যান্ড গ্রেনেড ও গ্রেনেডের ১০টি ডেটোনেটর।

এছাড়া পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ২৭টি ও পিস্তলের দুটি গুলি পাওয়া যায়। একইসঙ্গে উদ্ধার করা হয় দুই লিটার বাংলা মদ।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত বিস্ফোরক ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত গ্রেনেড ও গুলি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লাল পাসপোর্ট বাতিল : ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার

পিলখানা হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানি ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর গ্রেপ্তার

ঈদ ঘিরে মসলার বাজার গরম

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে নিহত ১

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে: শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী