Friday , 11 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য

প্রতিবেদক
Newsdesk
July 11, 2025 4:51 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় শামসেদ হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই মাহমুদুল ইসলাম জানান, তার বড় ভাই চট্টগ্রাম নগর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশি সময় তিনি ঘরে থাকতেন না। রাত প্রায় দেড়টার দিকে বসতঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ছোট্ট আরেকটি ঘরে থাকতে যান। ভোররাতে সেই ঘরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তার স্ত্রী।

মাহমুদুল হাসান দাবি করেন, তার ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে।

এদিকে খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থলে যান পটিয়া থানার পুলিশ। পরে সকাল আটটার দিকে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

মিলছে তার‌ল্য সহায়তা, ঘুরে দাঁড়াচ্ছে ৬ দুর্বল ব্যাংক

মানবতাবিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আ. লীগের বিচার চায় জামায়াত

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো বিমান

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেপ্তারের গুঞ্জন

ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে কক্সবাজার নির্মাঞ্চল প্লাবিত

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী