সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লম্বা লম্বা কথা বলা ও সুকৌশলে চাঁদা নেয়া (ওরা বলে হাদিয়া) ছাড়া তাদের আর কোনো কাজ নেই। দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়েছে। দলটি একেক সময় একেকজনের কাছে ভর করে। এখন বিএনপিই একমাত্র তাদের মাথাব্যথার কারণ। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করতে পারবে।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। তারা তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।

তিনি আরও বলেন, জামায়াত, চরমোনাই ও এনসিপির কারও কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যেকোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে জনগণের প্রতি আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, তা যাচাই করাও জরুরি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: জেনারেল ওয়াকার-উজ-জামান

ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে: আইজিপি

জিআই পণ্য বেড়ে হলো ৩১টি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

রোহিঙ্গাদের জন্য নতুন করে ২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবজির বাজারে আগুন

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তুহিন, সম্পাদক মামুন