Thursday , 17 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Newsdesk
July 17, 2025 2:28 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে।’

নাহিদ লিখেছেন, ‘আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলার প্রত্যেক গ্রামে কর্মসূচি করব।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুরে নাহিদ ওই পোস্ট দেন। তিনি লিখেছেন, ‘পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব।’

নাহিদ লিখেছেন, ‘আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। যে রকম জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল। আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।’

‘গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও ৫ আগাস্টের পরে অনেকে ‘‘রিফাইন্ড আওয়ামী লীগ’’ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন।’

পোস্টের একাংশে নাহিদ লিখেছেন, ‘আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি। কোন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতো তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না।’

এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, ‘এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। শুধু গোপালগঞ্জ নয় সারাদেশে এ গ্রেফতার অভিযান চালাতে হবে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কোকেনের মামলায় পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

হাজারীবাগে দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে চালক নিহত

গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি: নাহিদ ইসলাম

কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

পুলিশে বড় রদবদল, একযোগে ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

শহিদ পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ ও আহত ব্যক্তি ১ লাখ টাকা ভাতা পাবেন